ভারতের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩০১ রানে এগিয়ে নিউজিল্যান্ড





ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, এমন উদাহরণ সাম্প্রতিক সময়ে খুব একটা পাওয়া যায় না। সেই ভারতের ব্যাটিং লাইনআপই কি না নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে এখন পর্যন্ত খেলা ৩ ইনিংসেই ধসে পড়েছে হুড়মুড় করে।


সর্বশেষ ধসের কারণে বেঙ্গালুরু টেস্টেরপর পুনেতেও হারের শঙ্কায় ভারত। নিজেদের প্রথম ইনিংসে আজ ভারত গুটিয়ে গেছে মাত্র ১৫৬ রানে। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। কিউইরা এখন এগিয়ে আছে ৩০১ রানে।